ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হাজীগঞ্জে ৩৪তম জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হাজীগঞ্জে জশনে জুলুস মিছিলের নেতৃত্ব দেন সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানী।

হাজীগঞ্জ (চাঁদপুর): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে ৩৪তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে দরবার শরীফের উদ্যোগে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

জশনে জুলুস মিছিলটি ধেররাস্থ ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে পুনরায় ধেররা দরবার এসে শেশ হয়। এ সময় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত করেন সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানী। এর আগে তিনি পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্যাহ্ আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আব্দুর রাহীম প্রমুখ।

এ সময় ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩৪ বছর পূর্বে দরবার শরীফের মরহুম পীর সাইয়্যেদ জাহান শাহ্ মোজাদ্দেদী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হাজীগঞ্জে জশনে জুলুসের আয়োজন করেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম