চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ইসলামী জোটই পারে কার্যকর ভূমিকা রাখতে। তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে বিভিন্ন দোকানপাটে ঘুরে দোয়া ও দাড়িপাল্লার ভোট চান । এ সময় তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী জোটের পক্ষে গণসমর্থন আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দেশের রাজনীতিতে সততা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বছরের পর বছর দেশের সম্পদ লুটে খেয়েছে, তাদের পরিবর্তে এখন সময় এসেছে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকে সুযোগ দেওয়ার। ইসলামী জোট জনগণের কল্যাণে রাজনীতি করে। এই দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দরকার ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, যা ইসলামী আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সম্ভব।
সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, উপজেলা সহকারী সেক্রেটারি ও ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারী সোলাইমান মীর, হাফেজ সাহাদাত হোসেন, জামায়াত নেতা হাফেজ ওবাইদুল্লা, কাউছার মাহমুদ, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হোসেন খান, মোঃ ইয়াছিন পাটওয়ারী, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


