ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়া ইউনিয়ন সম্মেলন

চাঁদপুর:  শুক্রবার ( ২৩মে)  ইউনিয়ন কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়া ইউনিয়ন শাখার  সভাপতি মুহাম্মাদ মানিক মিয়া খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আশরাফের সঞ্চালনায় ইউনিয়ন দ্বি-বার্ষিক  সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন,সদর সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান,দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান।
সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: মুফতি আশরাফুল ইসলাম
সিনিয়র সহ-সভাপতি: মুহাম্মাদ মানিক মিয়ার খোকন
সহ-সভাপতি:মোহাম্মদ কাউসার
সেক্রেটারি : মাওলানা আব্দুল হামিম
–প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম