‘ইসলামি আন্দোলনের কর্মীদের নীতির প্রশনে আপোসহীন হতে হবে’

---- এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল

কচুয়া (চাঁদপুর): ইসলামি আন্দোলনের কর্মীদেরকে নীতির প্রশনে আপোসহীন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

রোববার ( ৮জুন)  সকাল ৯টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর সাচার ডিগ্রী কলেজের হলরুমে  বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  মন্তব্য করেন।

তিনি বলেন,  ইসলামি আনদোলনের কর্মীদেরকে নীতির প্রশনে আপোসহীন হতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ ইতোমধ্যে জানতে পেরেছে বাংলাদেশের মধ্যে যদি কোন আদর্শিক সংগঠন থাকে সেটার নাম হলো বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া সারাদেশে ইসলামি ছাত্র শিবিরের কাজ দূড়বার গতিতে চলে।আজকের বাংলাদেশের এই পরিবর্তন শুধু মাত্র ইসলামি ছাত্র শিবির কারনেই হয়েছে। তিনি বলেন বর্তমানে ছাত্ররা বিভিন্নভাবে অপরাধের সাথে জরিত হয়ে পরেছে।

বিশেষ করে কিশোরগ্যাং,মাদক,ইয়াবা এর মাধ্যমে পুরো ছাত্র সমাজ কুলসিত হয়ে পরেছে। ছাত্র সমাজের এই কঠিন অবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে হলে ইসলামি ছাত্র শিবিরের কোন বিকল্প নাই। তাই আমরা যে যেভাবে পারি ইসলামি ছাত্র শিবিরকে সহযোগিতা করতে হবে। এবং ইসলামি ছাত্র শিবিরকে তাদের তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। আগামীদিনে ইসলামি ছাত্র শিবিরের কাজকে আরও বেগবান করার জন্য তিনি সবাইকে আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনির হোসাইন হেলালি এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তওফিক ওমর ফাহিম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চাঁদপুর জেলার অফিস সম্পাদক হাফেজ পারবেজ হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখার সাবেক সভাপতি ইউসুফ পাটোয়ারী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মোঃ আশরাফুল ইসলাম, মাওলানা গাজী ইমরান,মোঃ আহসানুল্লাহ, কচুয়া রিপোর্টার ইউনিটির সভাপতি মাওলানা নুরুল হক প্রধান,বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর, ২নং পাথৈর ইউনিয়ন এর আমির মাওলানা শহিদুল্লাহর,বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর সেক্রেটারী আবু তাহের মাসুম সহ আরও অনেকেই।

ফম/এমএমএ/

উপজেলা সংবাদদাতা | ফোকাস মোহনা.কম