ইলিশ কি পদ্মা-মেঘনার!

সাগর থেকে আমদানি হওয়ায় চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য ইলিশ।

চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনার রূপালী ইলিশের সুনাম শুধু দেশেই নয়, বরং বিশ^জুড়ে। কিন্তু নানা কারণে পদ্মা-মেঘনায় ইলিশের প্রাপ্যতা কমেয়েছে। পদ্মা-মেঘনার ইলিশের যে পরিমাণ চাহিদা তা পুরণ করতে পারছেন না পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। যার কারণে দক্ষিণাঞ্চলের অর্থাৎ সাগরের ইলিশের উপর নির্ভর করতে হয় আড়তদারদের। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে চলে আসেন রূপালী ইলিশ কেনার জন্য। বর্তমান ইলিশের ভরা মৌসুমে চাঁদপুর মাছঘাটে যেসব ইলিশ বিক্রি হচ্ছে-এই ইলিশ কি পদ্মা-মেঘনার!

শুক্রবার (২৬ আগষ্ট) বড় স্টেশন মাছঘাট ঘুরে রূপালী ইলিশ বিক্রির তথ্য জানাগেল। বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের আশাপাশে থেকে অপেক্ষা করে তাদের মনের ভাব জানগেল। প্রথমত রূপালি ইলিশই কিনবেন তারা। কারণ খুচরা ইলিশ বিক্রেতাদের ইলিশ মাছের ওপরে বৈদ্যুতিক লাইটের আলোতে সব ইলিশ মাছকেই রূপালী মনে হয়। দ্বিতীয় কিছু ক্রেতার হুশ নেই, ইলিশ কিনতেই হবে। চাঁদপুরের লোকাল পদ্মা-মেঘনার ইলিশ কিংবা সাগরের ইলিশ দু’টোর পার্থক্য করার পর্যাপ্ত জ্ঞানের অভাব ক্রেতাদের। আসলে রূপালী ইলিশ কোনটি ভাল জ্ঞান রাখেন ব্যবসায়ীরা। কারণ তারাই এগুলো ক্রয় করেন।

মেঘনা থেকে ধরা রূপালী ইলিশ। ছবিটি চাঁদপুর সদর উপজেলার আখনের হাট থেকে তোলা। ছবি: ফোকাস মোহনা.কম।

একজন খুচরা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হলো-৫শ’ গ্রামের ওজনের ইলিশ কেজি কত? তিনি উত্তর দিলেন কমপক্ষে কেজি ৬শ’ থেকে ৬২০টাকা। আমার খুব নিকেটে এসে বললেন এগুলো নামার ইলিশ। লোকাল ইলিশ নেই। ক্রেতাদের সামাল দিতে নামার ইলিশই বিক্রি করতে হয়।

অপরদিকে, আজ সকালে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটের ইলিশ আড়তে কিছু সময় অপেক্ষা করে দেখাগেল জেলেরা সরাসরি পদ্মা-মেঘনার ইলিশ ধরে নিয়ে আসছেন আড়তে। একজন জেলে নিয়ে আসলেন ৩ হালি টেম্পু সাইজের ইলিশ। দাম হাকলেন আড়ৎদার। প্রতি হালি ৫শ’ টাকা। মুহুর্তের মধ্যেই কিনে নিলেন খুচরা বিক্রেতা। আরেক আড়তে ৯শ’ থেকে ১ কেজি ২শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১হাজার ৬শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা করে। তবে এসব ইলিশ পদ্মা-মেঘনার। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম