ইব্রাহিমপুরে ৯০০ অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে ৯০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ বাদশা মিয়ার উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) ইব্রাহিমপুর ইউনিয়নের টেকের বাজার এলাকায় ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাও চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এতে ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে।
জানা যায়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় মোঃ বাদশা মিয়া বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে ধনী-দরিদ্রের বৈষম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম