চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ইফতারের খাধ্যে ভেজাল পাওয়া ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোয়াল ভাওর বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিলাপিতে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি ও পঁচা আলু দিয়ে চপ তেরির অপরাধে বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটমিট মালিককে ৫ হাজার টাকা, জিলাপিতে ক্ষতিকর রং দেওয়ায় আল্লাহর দান হোটেল মালিককে ৩ হাজার টাকা এবং মুদি দোকানের মধ্যে অসাস্থ্যকর পরিবেশে মুরগী জবাই করার অপরাধে ওলিওল্লাহ স্টোর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় রং মিশ্রিত জিলাপি ও নষ্ট পঁচা আলু ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা
ফম/এমএমএ/


