ইনসাফ প্রতিষ্ঠার বার্তা নিয়ে চাঁদপুরে দশ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ

চাঁদপুর : জুলাই সনদ বাস্তবায়ন, ইনসাফ প্রতিষ্ঠা ও একসাথে বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে চাঁদপুর-৩ আসনে দশ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া প্রত্যন্ত অঞ্চলে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী, মোল্লার বাজার, পাইকদি, খায়ের মার্কেট, কর্দিপাঁচগাঁও, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মহায়মা বাজারে গণসংযোগ করেন।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী জুবায়ের হোসেন খান, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহবায়ক তামীম, ইউনিয়ন জামায়াত সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা শরীফ পাটওয়ারীসহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কথা বলেন এই প্রার্থী। তিনি সাধারণ মানুষকে পরিবর্তনের বাংলাদেশ গঠনে ন্যয় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান।

একইদিন বাদ জুমআ থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড, ছোট সুন্দর বাজার, রামপুর ও মনিহার এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে উল্লেখিত এলাকার সব শ্রেণি পেশার মানুষের হাতে জামায়াত সমর্থিত দশ দলীয় জোট সরকার গঠন করলে দেশের মানুষ কোন ধরণের সুবিধার আওতায় আসবেন এমন লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম