চাঁদপুর: আলহাজ্ব আবুল বাশার মিলনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট ) চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরান বাজার জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদল মিজি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ দুলাল কাজী, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল, সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান টিটু ও ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মামুন প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ইব্রাহিম খলিল মাদানী। মিলাদ শেষ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



