
তিনি বলেন, পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার শিক্ষা দেয়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আমি ক্রাউন সিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রকৌশলীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
তিনি আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে রাজপথে ছিলাম। পাশাপাশি আমার পরিশ্রমের অর্থ দিয়ে সাধ্যমত চাঁদপুর পৌর এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এমন একটি চাঁদপুর পৌরসভার স্বপ্ন দেখি, যেখানে উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। যেখানে অর্থের অভাবে কেউ অভুক্ত থাকবে না, কারো লেখাপড়া বন্ধ হবে না। যে চাঁদপুর হবে সত্যিকার অর্থে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত। আশা করছি আমার দল, বিগত রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে আমার প্রতি সুবিচার করবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।



