আমাদের সবার লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা : সামছুন্নাহার

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামেলি ডে, পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামেলি ডে, পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে, পিঠা উৎসব ও আইন পেশায় ৩৫ ঊর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

তিনি বক্তব্যে বলেন, সিনিয়র আইনজীবীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনটি খুব ভালো লক্ষ্য। আইনজীবীরা বেশিরভাগ সময়ই আমাদের সাথে কাজের জন্য সময় কাটান। পারস্পরিক বোঝা ও জানার জন্য এই সুযোগটি অত্যন্ত সুন্দর। যাদের উর্ধ্ববধীন কাজ হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সবারই লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে আমাদের পাশাপাশি আইনজীবীদের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন, বিচারকরা সংবিধান ও বিবেকের কাছে দায়বদ্ধ। এগুলো মেনেই চলতে হয়। সন্তানহারা পিতার বেদনা যেমন বুঝতে হয়, তেমনি পাশাপাশি আসামীদের বিষয়টি আমাদের বুঝতে হয়। আমি এক বছর এখানে এসে জয়েন করেছে এখানে এসে সবার সহযোগিতা পেয়েছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই সকলের লক্ষ্য। মতের অমিল থাকতে পারে কিন্তু আমাদের লক্ষ্য একটাই। যাদের সংবর্ধিত করা হয়েছে তাদের ধৈর্য আমাদের অনুকরণ করা উচিত। উনাদের প্রজ্ঞ ও মেধা আমাদের মেনে নিলেই, তাহলে সার্থকতা হবে আমাদের সংবর্ধনা। প্রবীনদেরকে ফলো করেই নবীনদেরকে এগিয়ে যেতে হবে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারীর সভাপতিতে বক্তব্য রাখেন ল্যান্ড সাভে আপিল টাইবুনালের বিচারক আমিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিক, পুলিশ সুপার প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সিনিয়র আইনজীবী রুহল আমিন (১), ইকবাল বিন বাশার, সেলিম আকবর, আহসান হাবীব, একে এম আবুল খায়ের সালেহ, মো: হেদায়েত উল্লা, আমানউল্লাহ -১, তোফায়েল হোসেন জোসেফ, বিনয় ভুষন মজুৃমদার, নুরল আমিন দেওয়ান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিচার বিভাগের বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, আইনজীবীদের পরিবার ও অতিথিরা উপস্থিত ছিলেন। রাতে আইনজীবী ফ্যামিলির সদস্য ও শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফম/চৌইই/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম