ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ রোববার (২৫ জানুয়ারি) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা, দত্রা, গুপ্টি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও বিএনপি এক মিনিটের জন্যও রাজপথ ছাড়েনি। কারণ বিএনপি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। যারা কাছে এদেশের মানুষের বাইরে কোন কিছুই নেই। আগামী নির্বাচনকে ঘিরে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভবিষ্যত পরিকল্পনার ব্যক্ত করেছেন। যা ৩১ দফার মাধ্যমে ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এর বাইরেও আরো অনেক কিছুই রয়েছে। আপনাদের ভোটের মাধ্যমে ফরিদগঞ্জসহ সারাদেশে বিএনপির বিজয়ের মাধ্যমে দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে তার প্রতিফলন দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে আমাদের দল বিএনপি, তার প্রতীক ধানের শীষ। এর বাইরে কোন মার্কা নেই। যারা ইতিমধ্যেই মাঠে অন্য প্রতীক নিয়ে নিজেদেরকে বিএনপি দাবি করে ভোট চাইছেন, তাদের বিষয়ে সাবধান থাকবেন। ধানেরশীষের বাইরে কোন কথা নেই। আমি ব্যক্তি হারুন নয় আপনাদের চিন্তা করতে হবে এই প্রতীক শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের।
এসময়ে গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারী, ছাত্রদল নেতা রাশেদ পাটওয়ারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


