
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলাধীন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা যুবলীগের সকল ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা সদর উপজেলা যুবলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ডাঃ দীপু মনি আপাকে জয়যুক্ত করে ঘরে ফিরবো। পাশাপাশি আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজীর এবং যেসকল সাধারণ সদস্যদের কে দল থেকে সমর্থন দেওয়া হবে আমরা সকলে মিলে তাদের বিজয় নিশ্চিত করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাঈম খানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম মিয়াজীর পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ঢালী, সদর উপজেলা যুবলীগের সদস্য এড. মনির হোসেন ঢালী, ইকবাল হোসেন পলাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুরু হোসেন লাকু সরকার, ইউপি সদস্য দুলাল বেপারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক গোলাম হাসান তালুকদার, সোয়েল খান, ইউনিয়ন যুবলীগ সদস্য ওয়াদুদ খান।
ফম/এমএমএ/


