মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আমরা ধর্মকে লালন করি, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করি না। একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে। এটা ইসলাম বিরোধী, এধরণের কাজ থেকে আপনারা বেরিয়ে আসুন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ধানের শীষ প্রতীকের পক্ষে মতলব ব্রীজ টোলপ্লাজা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই এমপি প্রার্থী আরো বলেন, দল যাকে মনোনীত করেছেন, তাকেই ধানের শীষ প্রতীক দিয়েছেন। দলের স্বার্থে ও দেশের স্বার্থে আসুন ধানের শীষ প্রতীক বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দলের যেকোন সিদ্ধান্ত আমি মানতে পারি। দল যখন যেই সিদ্ধান্ত দিবে আমি তা পালন করব। আমি যে প্রতীক পেয়েছি সেই প্রতীক শুধু আমার নয়, এই ধানের শীষ সকল মনোনয়ন প্রত্যাশী ভাইদের। তাই আসুন এক মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করি।
পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।
ফম/এমএমএ/


