চাঁদপুর : চান্দ্রা হরিপুর চৌধুরী বাড়ির মরহুম আঃ বাসেত (কাঞ্চন) চৌধুরীর সহধর্মিণী এবং আবদুল বাতেন চৌধুরী ও আবদুল বারী (মিতু) চৌধুরীর মা শনিবার (৩০ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টায় ২০ মিনিটে ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় গণি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং পরবর্তীতে সকাল ১১টায় চান্দ্রা হরিপুর চৌধুরী বাড়িতে ২য় জানাজা শেষে মরহুমাকে চান্দার হরিপুর চৌধুরী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিগত ৩ দিন যাবত ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে জীবনসন্ধিখনে ছিলেন।
মরহুমার সন্তান আবদুল বাতেন চৌধুরী ও আবদুল বারী (মিতু) চৌধুরী তাদের মা’র রূহের মাগফিরাত কামনা করে চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
ফম/এমএমএ/

