আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাড. শাহজাহান মিয়ার গভীর শ্রদ্ধা

চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারী, চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়ার গভীর শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন।

গভীর  শ্রদ্ধাঞ্জলীতে তিনি বলেন, আমাদের ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে।

মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। পরিশেষে তিনি ৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিতার কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জানাচ্ছি সমবেদনা জানান। পাশাপাশি ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম