চাঁদপুর : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুরর হমান গাজী, দেওয়ান মো. সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ২১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের জমায়েত এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা। এরপর শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং অঙ্গীকার পাদদেশে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।জেলা বিএনপির নেতারা আলোচনা সভায় বক্তব্য দেন।
ফম/এমএমএ/


