বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে যাঁরা অকাতরে নিজের জীবন উৎসর্গ করে মানবকল্যাণ সাধন করে ইতিহাসে অমর আসন লাভ করেছেন তাঁদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ পীরে কামেল, ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, সর্বত্র ত্যাগী, কর্ম বীর ছারছীনা শরীফের পীর মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ সুফি আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)। এ মহান ব্যক্তি ১৩৯৬ বঙ্গাব্দের ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি ১৯৯০) অগণিত মুরিদানকে শোক সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
এ মহান সাধক এর ৩৩তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে আজ মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর শহরের ওয়্যারলেছ মুন্সী বাড়ি রেলগেট সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেবি্বয়া কমপ্লেক্সের দীনিয়া মাদ্রারাসায় খতমে কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, খতমে শেফা, পীর ছালেহ (রহঃ)-এর জীবনী থেকে প্রবন্ধ পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। পরে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হবে।
ছারছীনা পীর ছাহেবের প্রতিষ্ঠিত চাঁদপুরের ২৮ টি দীনিয়া মাদ্রাসাসহ হাইমচর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে , চরপোড়ামুখি দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা, কচুয়া বুধুণ্ডা দীনিয়া মাদ্রাসা, ফরিদগঞ্জ চির্কা দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসাসহ ছারছীনা ছিলছিলার বিভিন্ন খানকা ও মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ্ ও ছাত্র হিযবুল্লাহর জেলা শাখার নেতৃবৃন্দ এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে উপস্থত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
ফম/এমএমএ/


