
শনিবার (২৭ জুলাই) রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন ১ঘন্টা করে কারিফউ শিথিল বাড়ছে। তবে কারফিউর নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে।
এদিকে কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুর সব ধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগেরমত যানবাহন চলাচল স্বাভাবিক। জেলার বাহির থেকেও আসছে পন্যবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অপরদিকে যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জ নৌ পথে পূর্বে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

