চাঁদপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের সার্বিক তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬মার্চ) বিকেলে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আজম খানের বাসভবনে এই আয়োজন করা হয়।
চাঁদপুর পৌরসভার ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে দলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকায় সুধীজন ও ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান ও জেলা জাসাসের সভাপতি এমদাদুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাশেদ জাহান তুষার, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, পৌর বিএনপির সদস্য ও ১০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনসহ পৌর এবং সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শ ধারণ করে গণমানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।
বক্তারা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়া এই জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও মানবিক ও জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবসেবা। তাই দলের নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফম/এমএমএ/



