আগামী দিনের চাঁদপুর হবে নিরাপদ খাদ্য বান্ধব: সাখাওয়াত জামিল সৈকত

খাবারে রং দেয়া নিষিদ্ধ

চাঁদপুর : চাঁদপুরে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

ইউএনও আগামী দিনের চাঁদপুর নিরাপদ খাদ্য বান্ধব হবে, এই আশা ব্যক্ত করে বলেন, আমাদের প্রতিদিন জীবনীশক্তি কমে যাচ্ছে। আমাদের জীবন থেকে দিন করে সময় চলে যাচ্ছে তা আমরা অনুধাবন করতে পারছি না। মানুষের অমর সত্য হচ্ছে ক্ষুধা। আমরা মায়ের পেটেও থাকতে ক্ষুধা ছিলো৷ আমরা টাকা ছাড়া চলতে পারলেও খাবার ছাড়া চলতে পারবো না ৷ আমরা খাবারকে অবমূল্যায়ন করি। যে মানুষটা নিজেকে অনিয়ম করতে পারে, সে অন্যের সাথেও অনিয়ম করতে পারবে। আমরা যাই-ই, তাই-ই খাই।

তিনি বলেন, খাবার নিয়ে আমাদের কোন লেখাপড়া নেই। খাবার নিয়ে আমাদের আধুনিক পুষ্টির জ্ঞানটা নেই। আমরা জানি কিছু কিছু খাবারে ভেজাল আছে তবুও মেনে নিয়ে খাচ্ছি। আমরা অনেক কিছু নিয়ে আন্দোলন করি কিন্তু ভেজাল খাবার নিয়ে আন্দোলন করি না। খাবার আসলেই গুরুত্বপূর্ণ। নিজেদের জায়গা থেকে আমরা ভেজালমুক্ত খাবার নিয়ে কাজ করলে এ জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে হবে।

ইউএনও বলেন, অনেক বেশি গুরুত্ব দেই নিজের অহমিকা বা টাকা পয়সাকে। এসব গুরুত্বের থেকে অল্প একটু নিজের শরীর বা খাবারের উপর গুরুত্ব দেই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবো। নিজের শরীরকে সুস্থ থাকতে হলে ভেজালমুক্ত খাবার খেতে হবে। শতভাগ বাস্তবায়ন করতে হলে সকল ব্যবসায়ীদের আমাদের সহযোগিতা করতে হবে। এককভাবে ভালো থাকতে পারা যায় না। আম। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে জড়িত। সচেতন হলে আমাদের জন্যে কাজটি সহজ হয়ে যায়।

ইউএনও আরো বলেন, সরকার খাবারের ভেজাল মেনে নিতে পারে নাই বিধায় নিরাপদ খাদ্য আইন করেছে। এ আইনে ৫/১০ হাজার টাকার জরিমানার বিধান নেই। এ আইনে জরিমানা সর্বনিম্ন হচ্ছে লাখ টাকা বা জেল।

এসময় তিনি আরো বলেন, আজকের সভা থেকে সর্বসম্মতিক্রমে খাবারে রং দেয়া নিষিদ্ধ করা হলো। পোড়া তেল ব্যবহার করা যাবে না। পোড়া তেল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা করা যাবে না।

নিরাপদ খাদ্য কর্মকর্তার মুহাম্মদ আরিফুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান প্রানী সম্পদ কর্মকর্তা ড. মুকবুল হোসেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, রেস্তোরা মালিক সমিতির যুগ্ম-আহবায়ক, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ প্রমূখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম