আওয়ামী লীগ নেতা মোল্লা রিয়াছত উল্লাহর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

মতলব দক্ষিণ (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহর ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম নূরু, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, মোঃ সেলিম চৌধুরী, মোঃ জহির খান, মোঃ জহিরুল ইসলাম আলেক, অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা জাবেদ হাসান সিদ্দিকী, মেঃ মাহফুজুর রহমান, রাশেদুল হক পল্লবসহ আরো অনেকে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মতলব স্কুল মসজিদের পেশ ইমাম। পরে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম