চাঁদপুর: ‘চাঁদপুরে আইনজীবীদের নিয়ে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইনজীবীরা।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ( বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে জেলার ২৫ জন আইনজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সারওয়ার জাহান।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাহান আরা হক। তিনি বলেন, আইনজীবীদের কাছে নিরাপদ অভিবাসন এর তথ্য তুলে ধরা, অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের উপর গুরুত্ত¡ প্রয়োগ করা,। আইনজীবিদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্যসমূহ পৌঁছে দেয়া এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসনকর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা প্রদান করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের শুরুতে সংস্থটির সদস্য ও সিম্স প্রকল্পের ‘পিও-এক্সেস টু জাস্টিস’ আইনজীবি অ্যাড. ফেরদৌস নিগার প্রশিক্ষণের উদ্দেশ্য, সিমস প্রকল্পের কার্যক্রম ও বিএনডব্লিউএলএর পরিচিতি বর্ণনা করেন। প্রশিক্ষণে আরোও বক্তব্য রাখেন প্রকল্পের প্যানেল আইনজীবি, বিএনডবিøউএলএর সদস্য ও চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড.কোহিনুর বেগম। তিনি অভিবাসী কর্মীদের জন্য যার যার জায়গা থেকে সেবা করার বিষয়ে আইনজীবিদের উদ্দেশ্যে আহবান জানান। এ প্রশিক্ষণে ফ্যসিলিটেটর এর দায়িত্ব পালন করেন অ্যাড. তানভিয়া রোজলিন সুলতানা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ এই সময়োপযোগী আয়োজনের জন্য বিএনব্লিএলএ কে ধন্যবাদ জানান এবং অভিবাসী কর্মীদের জন্য তাদের সেবার দ্বার উম্মুক্ত থাকবে বলে মতামত ব্যক্ত করেন।
ফম/এমএমএ/


