আইডিইবি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোতালেব

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব চতুর্থ বারের মত আইডিইবি’র কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্যাপক আয়োজনে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একেএমএ হামিদ ও মো.শামসুর রহমান প্যানেল ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব সহ-সভাপতি নির্বাচিত হয়।

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পষিদের সাধারন সম্পাদক,চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব বলেন আমাকে চতুর্থ বারের মত সহ-সভাপতি নির্বাচিত করায় আমি সারা দেশের আইডিইবি’র সকল সদস্যদের কাছে ঋনি ও কৃতজ্ঞ। আমি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

এদিকে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা আঞ্জিনীয়ার্স (আইডিইবি) এর কেন্দ্রীয় কমিটির চতুর্থ বারের মত সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একে এম আবদুল মোতালেব নির্বাচিত হওয়ায় আইডিইবি,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ,কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর তালুকদারসহ বিভিন্ন সামিজ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম