চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল ও অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের সুস্থতার জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে রোববার (১০ আগষ্ট) বাদ জোহর সমিতির মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল আইনজীবী সমিতি সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দীন মেহেদী হাসান , সিনিয়র আইনজীবী অ্যাড.সেলিম আকবর, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. প্রফেসর সিরাজুল ইসলাম, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. নুরুল আমিন দেওয়ান, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. আক্তার হোসেন সরকার অ্যাড. আক্তার সরকার সহ আইনজীবীরা।
অ্যাড. এ টি এম মোস্তফা কামাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত রয়েছেন এবং অ্যাড. জাহাঙ্গীর খান জীবন মৃত্যুর সন্নিকটে বাংলাদেশ স্পেলাইজিস্ট হাসপাতালে আইসিওতে রয়েছেন।
ফম/এমএমএ/


