অস্ট্রেলিয়ায় ইলিশের বাড়ী চাঁদপুর অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন

ছবি: সংগ্রহীত।

অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুর জেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত চাঁদপুর এসোসিয়েশন-অস্ট্রেলিয়া (ইলিশের বাড়ি চাঁদপুর) এর আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ) স্থানীয় একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃত্বে যারা রয়েছেন-সভাপতি: নিগার এলাহী চৌধুরী, সাধারণ সম্পাদক আরমান হোসেন ভূঁইয়া (লেখক, সাহিত্যিক, গীতিকার, সুরকার ও এবি এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার) সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমন চৌধুরী, সংগঠনিক সম্পাদক মশিউর রহমান তুহিন, সহ-সংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রধান উপদেষ্টা: অ্যাড. আবু সাঈদ শিবলু গাজী, সদস্য এ এন এম মাসুম।

কমিটির বাকি ৩১ জন সদস্যের নাম ও পদবী আগামী দিনে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেন।

সভাপতি নিগার এলাহী চৌধুরী বলেন, এই সংগঠনকে গতিশীল, সফল ও সবার জন্য উপযোগী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমন চৌধুরী বলেন, আমরা সবাই মিলে একটি আদর্শ নীতিমালা তৈরি করে সমিতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক আরমান হোসেন ভূঁইয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো অস্ট্রেলিয়ায় এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে আমরা চাঁদপুরের ঐতিহ্যকে ধরে রাখতে পারবো এবং তা আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো।

এছাড়াও প্রধান উপদেষ্টা অ্যাড. শিবলু, সংগঠনিক সম্পাদক মশিউর রহমান তুহিন,গাজী সহ সকলেই তাদের অভিমত ব্যাক্ত করে বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর এখন অস্ট্রেলিয়ার বুকে ঐক্যের প্রতীক। সিডনি প্রবাসী চাঁদপুরবাসীরা আশা করছেন নতুন এই সংগঠন সবার ঐক্যের প্রতীক হিসেবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে।

ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম