
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করে শিক্ষার অস্তিত্ব রক্ষা করুন। তা না হলে মাদ্রাসা শিক্ষার অস্তিত্ব বিপন্ন হবে। ২০২৩ সালের জন্য নতুন পাঠ্যবই স্কুল ও মাদ্রাসার একই পাঠ্য হবে মর্মে NCTB ঘোষণা দিয়েছে। সেখানে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে যে সকল মুর্তি, উলঙ্গ ছবি, মেয়েদের বে-পর্দা ছবি দিয়েছে। এগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। এ সকল বই মাদ্রাসা তো দূরে থাকুক স্কুলও পাঠ্যকরা সম্ভব নয়।
তিনি আরো বলেন, মাদ্রাসার তথা ইসলামী শিক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আন্তরিক। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর অবদান সোনালী হরফে লেখা থাকবে। কিন্তু সরকারের ভেতর বা পাঠ্যবই রচনায় একটি তৃতীয় পক্ষ প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর অবদানকে স্লান করার অপচেষ্টায় লিপ্ত। এ অশুভ চক্র আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের আলেম-ওলামা পীর মাশায়েখদের কে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।



