অরক্ষিত হরিণা ফেরিঘাট পার্কিং ইয়ার্ড

চাঁদপুর: চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের চাঁদপুর অংশে হরিণা ফেরিঘাটের পার্কিং ইয়ার্ডটি এখন অরক্ষিত অবস্থায় আছে। এটির দায়িত্বে থাকা লোকজন নূন্যতম দায়িত্ব পালন না করায় স্থানীয় মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে স্থানটি। সম্প্রতি সময়ে পার্কিং ইয়ার্ডে যানবাহন কমে যাওয়ার কারণে অধিকাংশ সময় ফাঁকা থাকে। যে কারণে এই স্থানটিকে ব্যবহারের সুযোগ পেয়েছে মাদকসেবীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেরিঘাট এলাকায় গিয়ে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। বেশ কয়েকজন ব্যাক্তির সাথে আলাপ করে জানাগেছে, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিআইডাব্লিউটিএর কোন লোকজন এই পার্কিং ইয়ার্ডের খোঁজ খবর রাখেন না। সরকারের এই সম্পদ নষ্ট হলেও সংশ্লিষ্টরা উদাসিন।

পার্কিং ইয়ার্ড ঘুরে দেখাগেছে, উত্তরে সড়কের পাশে পার্কিং ইয়ার্ডের কাটা তারা সীমানা প্রাচীর অরক্ষিত। কয়েকজন ব্যবসায়ী তাদের দোকানের পাশে কেটে চলাচলের রাস্তা করেছেন। আবার কেউ দুই পাশে মেশিন বসিয়ে ব্যবসা করছেন।

পার্কিং ইয়ার্ডে যশোর ও খুলনা থেকে আসা ৮-১০টি মালবাহী ট্রাক অবস্থান করছে এবং কিছু শিশু মাঠে ক্রিকেট খেলছেন।
পার্কিং ইয়ার্ডটি সংরক্ষণ করার জন্য এর আগেও বেশ কয়েকবার প্রতিবেদন প্রকাশ হয়। এরপর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা ঘাটের ঠিকাদারকে সতর্ক করে চিঠি দেন। কিন্তু এটি সংরক্ষণে কেউই দায়িত্ব পালন করছেন না।
ফম/এমএমএ/