অপূর্ব-লিপিকা দম্পতি টমেটো চাষে সফল

ঘেরের আইলে টমেটো চাষে সফল অপূর্ব বিশ্বাস (৪৮) ও লিপিকা বিশ্বাস দম্পতি। গত ১৪ বছর ধরে তারা টমেটো চাষ করে আসছেন। এ দম্পতি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সফল কৃষক হিসেবে পরিচিত।

গত ১ মসে তারা ১ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী ৩ মাসে আরো ৩ লাখ টাকার টমেটো বিক্রির আশাবাদ আশাবাদ ব্যক্ত করেছেন এ দম্পতি।

সম্প্রতি তার ঘেরের আইলে গিয়ে দেখাগেছে টমেটো গাছের সমাহার। বাঁশের সাথে আইলের দাঁড়িয়ে আছে টমেটো গাছের সারি। টমেটো গাছে ধরেছে প্রচুর টমেটো।

অপূর্ব বিশ্বাস ও তার স্ত্রী লিপিকা হালাদার দিন-রাত টমেটো গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাঁচা-পাকা টমেটো দেখলে চোখ জুড়িয়ে যায়। অপূর্ব-লিপিকা দম্পতির ৩ একরের ঘেরে ৬০ শতাংশ আইল রয়েছে।এ আইলে তারা হাইব্রিড বিউটি ও বিপুল প্লাস জাতের ৪ হাজার ২০০ টমেটো গাছ রোপণ করেছেন। এরমধ্যে ২ হাজার ১০০ গাছ আগাম বিউটি জাতের। তারা বিউটি জাতের টমোটো ১ মাস আগে থেকে তুলে বাজারে বিক্রি শুরু করছেন। এ জাতের টমেটো তারা ১ লাখ টাকা বিক্রি করেছেন।

বিপুল প্লাস জাতের ২ হাজার ১০০ টমোটো গাছে ফুল ও ফল ধরেছে। ১৫ দিন পর তারা এ জাতের টমোটো বিক্রি করবেন। টমেটোর বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে হাসি ফুটেছে অপূর্ব- লিপিকা দম্পতির মুখে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, রঘুনাথপুর পূর্ব-দক্ষিণপাড়া গ্রামের এ দম্পত্তির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এ দম্পতি ১৪ বছর ধরে ঘেরের আইলে টমোটো চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এখন তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে।

ওই কর্মকর্তা আরো জানান, প্রতিটি গাছ থেকে ওই কৃষক দম্পতি ৫ কেজি করে টমেটোর ফলন পাবেন। সেই হিসেবে তারা চলতি মৌসুমে কমপক্ষে ২১ মেট্রিক টন টমেটো ফলন পাবেন। গড়ে প্রতি কেজি টমেটো ২০ টাকা দরে বিক্রি করলে ৪ লাখ ২০ হাজার টাকার টমেটো তারা বিক্রি করতে পারবেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ দম্পতি বিউটি ও বিপুল প্লাস জাতের হাইব্রিড টমেটো চাষ করেছেন। টমেটোর কোয়ালিটি বেশ ভালো । বাজারে এ টমেটোর চাহিদাও ব্যাপক। তাই ভালো দাম পেয়ে এ দম্পতি টমেটো চাষে লাভবান হয়েছেন। ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। কৃষিতে তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।-বাসস।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম