অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে দ্রুত কাজ করা : হারুনুর রশিদ

ফরিদগঞ্জ (চাঁদপুর): বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে, দ্রুত কাজ করা। রাজনীতিবিদরাই এদেশের মানুষের ভাগ্যোয়ন্ননে অতীতে কাজ করেছে, ভবিষ্যতে করবে। ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেছে, তাই আগামীর বাংলাদেশ হতে হবে সকলের সমান অধিকার।

বিএনপির ৩১ দফায় সেই কথাই বলা হয়েছে। সেখানে সংষ্কার এবং কিভাবে রাষ্ট চলবে, সরকার কিভাবে জনগণের সেবা করবে তা ষ্পষ্ট করেছেন আমাদের দলের বর্তমান প্রাণ পুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই সময় ক্ষেপন না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন, তাতেই সকলের মঙ্গল। তীব্র শীতে অসহায় মানুষদের পাশে কেউই নেই। একমাত্র বিএনপি সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণকালে তিনি একথাগুলো বলেন। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক মোল্লার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, বিএনপি নেতা সিরাজ মাস্টার, আশরাফ খোন মুহিত, হানিফ মুন্সী প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম