
চাঁদপুর: আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে জেলা যুবদলের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ) সকালে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মুনিরা ভবনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ -সভাপতি রেজাউল কবির পল। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জালড়েছেন কিন্তু ফ্যাসিবাদের সাথে কোন আপোষ করেননি। এমনকি এই দেশ ছেড়েও চলে যাননি।
তিনি বলেছেন আমার জন্ম এদেশে প্রয়োজনে এখানে মৃত্যু হবে। আমাদের নেত্রী বলেছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই।গত ১৭ বছর কষ্ট করে আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি ।
তিনি বলেন, ৫ই আগস্টের আগে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে আন্দোলন করেছি । সেখানে ছাত্রদেরও ভূমিকা ছিল এটা অস্বীকার করার কোন উপায় নেই। সেই আন্দোলনে ১৬০০ মানুষকে হত্যা করা হয়েছিল।৩০ হাজার মানুষ এখনো পঙ্গু। একমাত্র যুদ্ধ ছাড়া এত বড় হত্যাকান্ড কোথাও হয় নাই। আমরা কিন্তু সর্বত্র এ আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু ৫ই আগস্টের পর অনেকে ১৭ দিনের রাজনীতি করে ১৭ বছরের সকল কিছু ভুলে যেতে চায়। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান জাতীয় সরকারের কথা বলেছেন।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফম/এমএমএ/


