অনুমোদন পেল নতুন দৈনিক নয়া প্রভাত 

বস্তুনিষ্ঠতায় পত্রিকাটি ২২ নম্বর থেকে শীর্ষ যাবে প্রত্যাশা ডিসির

চাঁদপুর: চাঁদপুরে সহসায় আরো একটি স্থানীয় দৈনিক পত্রিকার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দৈনিক নয়া প্রভাত নামে পত্রিকাটির অনুমোদন তথা ঘোষণাপত্র দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পাদক ও প্রকাশক মো. জয়নাল আবেদীন শেখের হাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, পত্রিকাটি নিরবিচ্ছিন্ন প্রকাশনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, চাঁদপুরে ২১ টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশ হচ্ছে। আজকে নয়া প্রভাত নামে নতুন একটি পত্রিকা যোগ হলো। আমরা আশা করবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ২২ নম্বর থেকে নয়া প্রভাত শীর্ষেপৌঁছে যাবে। আমি এই পত্রিকা এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানাই।
তিনি আরো বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। তারা এমন সংবাদ প্রকাশ করবেন যা মানুষের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে। সেটিতে চাইলে ইতিবাচক ভাবে প্রকাশ করা যায়। আপনাদের প্রকাশিত সংবাদ যেন চাঁদপুরের কল্যাণে হয়। যার মাধ্যমে চাঁদপুর এবং চাঁদপুরেট মানুষ উপকৃত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান,রোটারিয়ান জামাল সাকিব, সাংবাদিক এইচ.এম নিজাম, শাহজামাল গাজী সোহাগ, সম্পাদক ও প্রকাশকের আইনজীবী এডভোকেট ফয়সাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, মাওলানা ইকবাল হোসেন, মনির হোসাইন, তালহা জুবায়ের, মাজহারুল ইসলাম অনিক, কবির হোসেন মিজি, আশিক বিন রহিম প্রমুখ।
ফম/এমএমএম/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম