চাঁদপুর : চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পদার্পণ উপলক্ষে ৫দিনব্যাপী নাট্যোৎসব ‘ফিরে দেখা’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলার বিভিন্ন নাট্যগোষ্ঠীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
প্রদীপ প্রজ্বলনের পূর্বে অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদ পাটোয়ারীর সঞ্চালনায় সম্মানিত অতিথিদের মধ্যে রাখেন প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী প্রমূখ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনন্যা নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি হারুন আল রশিদ।
প্রদীপ প্রজ্বলন শেষে অনন্যা নাপ্যগোষ্ঠীর নিজস্ব প্রযোজনায় গোলাম সারওয়ারের রূপান্তরে এবং শহীদ পাটোয়ারীর নির্দেশনায় মলিয়ের কমেডি নাটক ঘর জামাই মঞ্চস্থ হয়।
ফম/এমএমএ/


