
বুধবার (১ মার্চ) দুপুরে শহরের ৫নম্বর রেলওয়ে ঘাট এলাকায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, রেজিস্ট্রারে বিক্রয়ের তথ্য এন্টি না করা, একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স শাহাজালাল ট্রেডার্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



